1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

তারাকান্দায় পুকুর থেকে ১.৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার পঠিত

তারাকান্দায় পুকুর থেকে ১.৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাড়ির পাশের পুকুর থেকে আদিল হাসান মাহমুদ (১.৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে তার স্বজনরা। নিহত শিশুটি সদর উপজেলার বোররচর ইউনিয়নের কুষ্টিয়াপাড়া গ্রামের আল-আমিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে গিয়ে বুধবার (২০ আগস্ট) দুপুরে নিখোঁজ হয়। শিশু আদিল তার পিতার সঙ্গে কাকনী ইউনিয়নের পানিহরি গ্রামে আকিকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আকিকা অনুষ্ঠানের পর মাংস বিতরণের ব্যস্ততায় শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবার দিনভর খোঁজাখুঁজি করার পরও তাকে পায়নি এবং রাতে থানায় নিখোঁজের জন্য জিডি করা হয়।

পরের দিন বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকালে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।

তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টিপু সুলতান গণমাধ্যমকে জানান, শিশুর মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

শুধু পরিবার নয়, পুরো এলাকা শোকাহত। স্থানীয়রা শিশু আদিলের অকাল মৃত্যুকে মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park