1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের নামে মিথা সংবাদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার পঠিত

রূপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের নামে মিথা সংবাদ

জামাল উদ্দীন,কক্সবাজার জেলা প্রতিনিধি
রূপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের নামে মিথা সংবাদ পরিবেশন করে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও শাস্তি দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান-
রিপোর্টার মোঃ জিন্নাত আলী -রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের আইসিটি ল্যাব সহকারী কতৃক অনৈতিক কর্মকাণ্ড,আর্থিক দুর্নীতর চেষ্টা, অসদাচরন ও উদ্ধত্যপূর্ণ আচরণের জন্য বরখাস্তাকৃত ল্যাব সহকারী কালীমা খাতুন চাকরি ফিরে পাওয়া জন্য ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ সহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাগরিক টিভি,ও এশিয়ান টিভির মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করায় কলেজের পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়েছে। শিক্ষার্থীরা এই মিথ্যা সংবাদ পরিবেশনের কারণে তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়ায়, শিক্ষকদের অপমান হওয়ায় তারা রাস্তা অবরোধ করে গতকাল প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলি দিয়েছে।তাদের মানববন্ধন কর্মসূচি পালনের খবর পেয়ে ইউএনও মহোদয় পুলিশ প্রশাসনের লোকজন ও যুবনেতা সুলতান মাহমুদকে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। শিক্ষার্থীদের দাবি বরখাস্ত্রকৃত কারিমা খাতুন কোনভাবেই কলেজে পুনর্বাহাল হতে পারবেনা, তারা ল্যাব সহকারী কারিমাকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে এবং মিথ্যা সংবাদ পরিবেশনের জন্য রিপোর্টারদের শাস্তি দাবি করে বারবার স্লোগান দিচ্ছেন। পরে উপজেলা নির্বাহী কর্তৃক পাঠানো যুবনেতা সুলতান মাহামুদ ও পুলিশ প্রশাসনের লোকজন এসে কলেজ অধ্যক্ষ সহ কয়েকজন অধ্যাপক মন্ডলীর সহযোগিতায় শিক্ষার্থীদেরকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসারে সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন । অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট না করে ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলে এক পর্যায়ে শিক্ষার্থীরা এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে কারিনার পুনর্বহাল বাতিল ও মিথ্যা নিউজ করা দায়ী রিপোর্টারদের শাস্তি দাবি মেনে না নিলে পুনরায় আবারে আন্দোলনে নামবেন বলে ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করে ইউএনও মহোদয়কে স্মারকলিপি প্রদান করে অধ্যক্ষের পরামর্শ অনুযায়ী ক্লাসে ফিরে যান। শিক্ষার্থীদের দাবি প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষকের ইন্ধনে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে সে অধ্যক্ষ সহ প্রশাসনিক কর্মকর্তাদের উপর অদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তারা ইন্ধনকারী শিক্ষকদেরও বিচার দাবি করেন কলেজ কর্তৃপক্ষের নিকট।। এদিকে অধ্যক্ষ সহ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্নকারী যে সকল সাংবাদিক মিথ্যা তথ্য পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে মানহানি মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কলেজের শুভাকাঙ্ক্ষীরা। কেননা ১৯৭১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের অনেক কৃতি শিক্ষার্থী তাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না। নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সদস্য সচিব সহ অন্যান্য সদস্যরা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার বিষয়টির কথা চিন্তা করে রিপোর্টার সহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর মামলা সহ আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park