1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে ফুটবল ইস্যুতে যুবতীকে মারধর,ভাইকে ছুরিকাঘাত,পুলিশের ওপরও হামলা,আটক ১৭”

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

“ময়মনসিংহে ফুটবল ইস্যুতে যুবতীকে মারধর,ভাইকে ছুরিকাঘাত,পুলিশের ওপরও হামলা,আটক ১৭”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক যুবতীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এসময় তার ভাই মঈন খান বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকালে নগরীর কৃষ্টপুর এলাকায় আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের ওপরও হামলা চালায়। এতে ১নং পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ নাজমুল ও কনস্টেবল মোঃ এরশাদ আহত হন। আহত মঈন খান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন, আর আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মঈন খান জানান, ফুটবল খেলা শেষে স্থানীয় কয়েকজন যুবক— ফিজাব, বাবন, মাহিন, আবির, সিয়াম, আহাদ ও সোহাগ—হঠাৎ বাড়িতে ঢুকে তার বোন অনন্যা আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালায়। বোনকে বাঁচাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তার বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ আসে, কিন্তু তখন অভিযুক্তরা পুলিশের ওপরও হামলা চালায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে অন্তত ১৭ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটে। অভিযোগকারীকে থানায় আনার সময় প্রতিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্যসহ অভিযোগকারী আহত হন।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের আটকের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park