1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

ময়মনসিংহে জাপা’র জেলা ও উপজেলা নেতাদের মতবিনিময় সভা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে ময়মনসিংহ নগরীর কাচিঝুলীস্থ গ্রীন পয়েন্ট রেস্টুরেন্টে এই সভা আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ভাইস চেয়ারম্যান, জেলা সদস্য সচিব সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তি, যুগ্ম আহবায়ক মনির চৌধুরী, ওয়াহিদুজ্জামানসহ জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা। এছাড়া জেলা যুব সংহতি, জেলা স্বেচ্ছাসেবক পার্টি, জেলা ছাত্র সমাজ, মহানগর তরুন পার্টি ও শ্রমিক পার্টির নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।

সভায় পার্টির বর্তমান কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সংগঠনের শক্তিশালীকরণ, সমন্বয় ও কার্যক্রম বেগবান করার বিষয়ে অভিমত বিনিময় করেন।

সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহবায়করা। এই মতবিনিময় সভা স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন উপস্থিত নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park