1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার”

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

“ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ জন গ্রেফতার”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকায় বিশেষ অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট ২০২৫) রাতে কোতোয়ালী থানার ১ নম্বর ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে এবং ১ নং ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কমর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এ অভিযানে অংশ নেয়। এসময় কৃষ্টপুর এলাকার চিহ্নিত তিন মাদক ব্যবসায়ী—
১. রুবেল (৪৫),
২. পাপ্পু (৪০),
৩. আবির (২০),
—কে ৩০০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক ও ছিনতাই সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক দমন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park