1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীদের গণসমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পঠিত
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীদের গণসমাবেশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ছাত্র সংসদ গঠনের দাবিতে শিক্ষার্থীরা গণসমাবেশ করেছে।

রবিবার (২৪ আগস্ট ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে দীর্ঘদিনের দাবি পুনরায় তুলে ধরেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা জানান, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর প্রায় দুই দশকেও এখানে কোনো ছাত্র সংসদ গঠিত হয়নি। গত বছরের আন্দোলনের পর প্রশাসন গঠনতন্ত্র প্রণয়ন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস দিলেও এক বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “নীতিগতভাবে আমরা ছাত্র সংসদ গঠনে একমত। ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এর খসড়া তৈরি করার চেষ্টা চলছে। আশা করছি শিগগিরই সুস্পষ্ট অগ্রগতি দেখা যাবে।”

ছাত্র উপদেষ্টা ড. আশরাফুল আলম জানান, সুস্পষ্ট নীতিমালা ছাড়া নির্বাচন দেওয়া সম্ভব নয়। প্রক্টর ড. মোঃ মাহবুবুর রহমান শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে বলেন, ইউজিসি ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দ্রুত নির্বাচনের পথে যাওয়া হবে। একইসঙ্গে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, নীতিমালা প্রণয়ন শেষ হলে রোডম্যাপ ও নির্বাচনী প্রক্রিয়া ঘোষণা করা হবে।

শিক্ষার্থীরা মনে করেন, ছাত্র সংসদ গঠিত হলে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক সংস্কৃতি, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা পাবে। বিশ্ববিদ্যালয় শাখা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীরাও অভিযোগ করেন, সংসদ না থাকায় শিক্ষার্থীরা প্রশাসনিক অরাজকতার শিকার হচ্ছেন।

ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, “দ্রুত রোডম্যাপ ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা অনশনেও যাব।”

শিক্ষার্থীদের একটাই দাবি—দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park