1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, লাখ টাকার সিকিউরিটি নেয়ার অভিযোগ”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২২৮ বার পঠিত

“ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ, লাখ টাকার সিকিউরিটি নেয়ার অভিযোগ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ি বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকালে উপজেলা প্রশাসন ও সওজের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির এবং সওজ ময়মনসিংহ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে সড়ক ও জনপদের জমি দখল করে বাজার গড়ে তোলে। এসব স্থাপনায় দোকান বসানোর জন্য ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হতো। বড় দোকানের জন্য ১ লাখ টাকা সিকিউরিটি এবং মাসিক ৮ হাজার টাকা ভাড়া নেওয়া হতো। অন্যদিকে ছোট দোকানগুলোর ক্ষেত্রে এককালীন ১০ হাজার টাকা সিকিউরিটি ও প্রতিদিন ২০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল।

অভিযানের ফলে ওই এলাকায় গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ দখল চলে আসছিল।

সওজ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়রা বলছেন, এই অভিযানের মাধ্যমে অবৈধ দখলদারদের প্রভাব কমবে এবং যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park