1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

যথাযোগ্য মর্যাদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবিকে স্মরণ”

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

“যথাযোগ্য মর্যাদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবিকে স্মরণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। বুধবার (২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবির ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। পরে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম থেকে শিক্ষা নিয়ে তা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। তাকে নিয়ে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে অজানা ও অনালোচিত বিষয়ে গবেষণা চালিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, প্রক্টর ড. মোঃ মাহবুবুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ও রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ যোহর মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মোঃ আব্দুল হাকীম।

এছাড়া ৮৪তম রবীন্দ্র এবং ৪৯তম নজরুল মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park