1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা দাবিতে বিক্ষোভ,বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা দাবিতে বিক্ষোভ,বন্ধ ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শহরের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেয় শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া, কোনো ডিপ্লোমাধারীরা তাদের নামের পাশে ‘কৃষিবিদ’ উপাধি ব্যবহার করতে পারবে না—এ দাবি তুলেছেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি ও কর্মসংস্থান সুরক্ষার বিষয়টি উপেক্ষা করা হলে আন্দোলন আরও তীব্র করা হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

অবরোধের কারণে ময়মনসিংহ রেলস্টেশনসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকামুখী ও ময়মনসিংহগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park