1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা”

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

“বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশু পালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এ হামলার ঘটনা ঘটে। এতে নারী শিক্ষার্থীসহ অনেকে আহত হয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

জানা যায়, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ দাবির প্রেক্ষিতে রোববার বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়। সভায় সিদ্ধান্ত হয়, পূর্বের মতো বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি ও ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) এর পাশাপাশি কম্বাইন্ড ডিগ্রিও চালু থাকবে।

তবে শিক্ষার্থীরা এ সিদ্ধান্তকে তাদের আন্দোলনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে উপাচার্যসহ প্রায় আড়াইশো শিক্ষককে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত অবরুদ্ধ রাখেন। এ সময় হঠাৎ করেই উপাচার্যের বাসভবনের দিক থেকে আসা প্রায় অর্ধশত বহিরাগত আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

হামলার ঘটনায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং নারী শিক্ষার্থীরাও শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসে জব্বারের মোড়ে জড়ো হতে শুরু করেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এ হামলার ঘটনার প্রতিবাদে তারা কঠোর আন্দোলনে নামবেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park