1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালিহাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

কালিহাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী। এ দলই দেশের গণতন্ত্রের অভিভাবক হিসেবে কাজ করছে। মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার সংগ্রামে বিএনপি কখনো পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না। জনগণের শক্তির ওপর আস্থা রেখেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক) এর সঞ্চালনায় এলেঙ্গা শামসুল হক সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। বেনজীর আহমেদ টিটো র‌্যালিতে উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করেন।

উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠে।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিএনপির জন্ম হয়েছে স্বৈরাচার ও গণবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার নিয়ে। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

গৌরাঙ্গ বিশ্বাস,
বিশেষ প্রতিনিধিঃ
০১৭১২৯০৮০৬৮

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park