1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

ভালুকায় ভুয়া ডিবি পুলিশ আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় জনতার সহায়তায় ভালুকা মডেল থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

আটককৃত যুবকের নাম মুফতি ওয়াসিকুল ইসলাম জিহাদী (৩৫)। তিনি ভালুকার বিরুনিয়া ইউনিয়নের বিরুনিয়া পশ্চিমাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ আর মালেক।

পুলিশ জানায়, ওয়াসিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা করে আসছিলেন। শনিবার রাতে স্থানীয়রা তার গতিবিধি সন্দেহজনক মনে করে তাকে চ্যালেঞ্জ করলে তিনি ভুয়া পরিচয় দেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং জনগণের সচেতনতা খুবই জরুরি বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park