1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

অস্ত্র ও পিকআপসহ ভালুকায় ৬ ডাকাত আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

অস্ত্র ও পিকআপসহ ভালুকায় ৬ ডাকাত আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কাঠালী সততা ফিড মিলের সামনে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয়।

ভালুকা মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোবিন্দ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতি নিতে থাকা ছয়জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাইফুল ইসলাম (৩৮), মো. মনির হোসেন (২৮), মো. শাহজাহান মিয়া (২৭), শিপন মিয়া (২৩), মো. আব্দুল মমিন রুমন (২৪) ও শহিদুল ইসলাম (৩০)। তাদের মধ্যে তিনজন মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার এবং একজন ময়মনসিংহ জেলার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে দুটি ধারালো দা, দুটি টর্চ লাইট, একটি হেক্সো ব্লেড, একটি লোহার পাইপ (২০ ইঞ্চি), একটি লম্বা রশি (১০ ফুট) ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় ডাকাতি প্রস্তুতি মামলা (মামলা নং-১৭, তারিখ-০৯/০৯/২০২৫, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park