1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভালুকায় জামায়াতের নির্বাচনী কর্মশালা”

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

“ভালুকায় জামায়াতের নির্বাচনী কর্মশালা”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে এক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির ও দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু। কর্মশালা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি শহিদুর রহমান শাহীন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী।

এছাড়াও উপজেলার বিভিন্ন কেন্দ্র কমিটির সভাপতি-সেক্রেটারিসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের করণীয়, সাংগঠনিক কার্যক্রম ও মাঠ পর্যায়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park