1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে ৫,৯৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

ময়মনসিংহে ৫,৯৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে প্রায় ছয় হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে অধিদপ্তরের একটি দল কোতোয়ালী মডেলের আমলীতলা দিগারকান্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালায়। এসময় ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৫ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল সেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম (৪১) কে আটক করা হয়।

গ্রেফতারকৃত আবুল কালামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর গালাহার গ্রামে। তার পিতা মৃত আব্দুল বেপারী ও মাতা মোছাঃ হালিমা খাতুন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আজগর আলী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park