1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে হেরোইনসহ দুই কারবারি আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

ময়মনসিংহে হেরোইনসহ দুই কারবারি আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪, সিপিএসসি ময়মনসিংহ কোম্পানির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস সংলগ্ন সওদাগর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে সোনার বাংলা পরিবহনের একটি বাসে যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশির সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা স্বীকার করেন যে তাদের হেফাজতে মাদকদ্রব্য রয়েছে। পরবর্তীতে তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. রাকিবুল ইসলাম (৩৩) ও আইফুল (৫৭)। এ সময় তাদের হেফাজত থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park