1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে ৭৮১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ বার পঠিত

ময়মনসিংহে ৭৮১ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা শুকানোর পর শুরু হবে রঙ ও সাজসজ্জার কাজ। একই সঙ্গে মন্দিরগুলোতে চলছে আলোকসজ্জা ও ডেকোরেশনের কাজ।

কারিগররা জানান, এবছর মাটি, খড়, বাঁশসহ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানে পড়েছেন মহাজনরা। অন্যদিকে কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পেয়ে হতাশ তারা।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানিয়েছেন, সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূজামণ্ডপগুলোতে সিসিক্যামেরা স্থাপন ও কন্ট্রোল রুম খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সুপার জানান, এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

আকাশে সাদা মেঘ আর কাশবন ইতিমধ্যেই জানিয়ে দিচ্ছে দুর্গোৎসবের আগমন বার্তা। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

এ বছর ময়মনসিংহ জেলার ৭৮১টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park