1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

র‍্যাব-১৪’র অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, দুই চোর আটক,ইয়াবা জব্দ”

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

“র‍্যাব-১৪’র অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার, দুই চোর আটক,ইয়াবা জব্দ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনি

ময়মনসিংহ রেলস্টেশন থেকে যাত্রীর চুরি হওয়া ব্যাগসহ স্বর্ণালংকার, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে র‍্যাব-১৪। এ ঘটনায় জড়িত দুই চোরকে মাত্র ৩০ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। এছাড়াও পৃথক এক অভিযানে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাদী মোঃ আতিকুর রহমান (৪৭), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-হাটশিরা, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা কর্তৃক দায়ের করা মামলার সূত্রে জানা যায়—গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহ রেলস্টেশনে ট্রেন বিরতির সময় নামাজ পড়তে যান তিনি। ফিরে এসে দেখেন বাংকারে রাখা ব্যাগটি অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে গেছে। ব্যাগে ছিল জমির মূল দলিলপত্র, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও পরিবারের অন্যান্য মালামাল।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাব-১৪, ময়মনসিংহ বিষয়টিকে গুরুত্ব দিয়ে ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানীর একটি চৌকস দল শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টার দিকে ময়মনসিংহ সদর থানাধীন ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো—
১. মোঃ বাবুল (৩২), পিতা-মোঃ আবুল কালাম, সাং-শেওড়া ধোপাখোলা।
২. রনি বনিক (৩৫), পিতা-প্রশন্ন বনিক, সাং-শেওড়া ডিবি রোড।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে র‍্যাব চুরি যাওয়া ব্যাগসহ জমির দলিলপত্র, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা ১০ মিনিটের দিকে র‍্যাব-১৪ এর অপর একটি আভিযানিক দল ময়মনসিংহ রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

র‍্যাব জানায়, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park