1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রামপালে জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ; আদালতের নির্দেশে তদন্ত শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

রামপালে জোরপূর্বক জমি দখল করে মাছ চাষ; আদালতের নির্দেশে তদন্ত শুরু

বাগেরহাট প্রতিনিধি।
মৎস্যঘেরের বাঁধ কেটে জোরপূর্বক জমি দখলে নিয়ে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে ভুক্তভোগী পারভীন বেগম বাদী হয়ে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চাকশ্রী বাজার এলাকার লোকমান মোল্লা এসএ ১২, ৪৩৩ ও ১৬৭ খতিয়ানের বর্তমান বিআরএস ৩৯০ খতিয়ানের ১৭৭ দাগের ০.৫৭ একর জমি গত ইংরেজি ১১-০৩-২০১৯ তারিখে ৫২২ নং কোবলামূলে ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। পরবর্তীতে লোকমান মোল্লা বিদেশে যাওয়ার সময় তার বোন পারভীন বেগমকে জমি ও ঘের রক্ষণাবেক্ষণের জন্য আমমোক্তারনামা দেন। পারভিন ওই জমি গত ইংরেজি ২০১৯ সাল থেকে দেখভাল করে আসছেন। কিন্তু ওই জমি গত ৮/৯ মাস পূর্বে জোরপূর্বক একই এলাকার বাসিন্দা মো. বাচ্চু শেখ ঘের ভরা মাছসহ দখল করে নেন। এ ছাড়াও ওই ঘের দখলের পূর্বে বাচ্চু ভুক্তভোগী পারভীনের নিকট একলক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে বাচ্চু শেখ তার জমির পাশে থাকা পারভীনের ঘেরের বেড়িবাঁধ কটে দিয়ে নিজের ঘেরের সাথে মিশিয়ে দেয়। এতে পারভীনের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয় বলে মামলার আর্জিতে উল্লেখ করেন।

এ বিষয়ে অভিযুক্ত বাচ্চু শেখের নিকট জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা অভিজিৎ চক্রবর্তী জানান, আমি তদন্ত শুরু করেছি। আরো অধিকতর তদন্ত করে রিপোর্ট দিবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park