1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন, মানসম্মত পরিসংখ্যান উন্নয়নের চাবিকাঠি

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

ময়মনসিংহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫ উদযাপন, মানসম্মত পরিসংখ্যান উন্নয়নের চাবিকাঠি

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

“সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ অক্টোবর ২০২৫) ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসন এবং বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “উন্নয়নের সঠিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে নির্ভরযোগ্য ও মানসম্মত পরিসংখ্যানের বিকল্প নেই। একটি দেশের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি আরও বলেন, “তথ্যই শক্তি। তাই তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার প্রক্রিয়াকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে আমরা উন্নয়নের অগ্রগতি ও জনগণের জীবনমানের প্রকৃত চিত্র নিরূপণ করতে পারি।”

আলোচনা সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park