1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু।

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালকের মর্মান্তিক মৃত্যু।

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছে ধাক্কা লেগে রাশেদ মিয়া (৩০) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কালিহাতী থানার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বড় কাভার্ড ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিশাল বটগাছে সজোরে আঘাত হানে। এতে চালক রাশেদ মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশেদ মিয়া নীলফামারী জেলার সৈয়দপুর থানার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।

কালিহাতী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব হোসেন জানান, একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে থানার পাশে গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে নিয়ে গেছে।

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি:
০১৭১২৭২০৭৮৭

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park