1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ”

  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

“ময়মনসিংহে সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

দশম ওয়েজ বোর্ড গঠন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (জেইউএম)।

শনিবার (১ নভেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ প্রেসক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেইউএম সভাপতি এম আইয়ূব আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ জাহাঙ্গীর এবং সদস্য আব্দুল কাইয়ুম।

বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও জীবনমান নিশ্চিত করতে অবিলম্বে দশম ওয়েজ বোর্ড গঠন এবং নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে। প্রিন্ট, ইলেকট্রনিকসহ সব গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে বলেও তারা দাবি জানান।

সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও বিচার না হওয়াকে “গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য লজ্জাজনক ব্যর্থতা” বলে উল্লেখ করেন বক্তারা। তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডসহ দেশের সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচার সম্পন্নের দাবি জানান।

সমাবেশে সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত গঠন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিলেরও জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সাংবাদিকরা গণতন্ত্র, মানবাধিকার ও দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রভাগে কাজ করেন— তাই তাদের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সমাবেশে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সদস্যসহ জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন এবং উত্থাপিত দাবির প্রতি সংহতি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park