1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সুন্দর বনে রাস মেলায় ৩২ হরিণ শিকারি নাটক 

  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • সুন্দর বনে রাস মেলায় ৩২ হরিণ শিকারি নাটক 

নিজস্ব প্রতিবেদক
রাস উৎসবে পুণ্যার্থী সেজে হরিণ শিকারের চেষ্টার অভিযোগে আটক ৩২ শিকারিকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দু’টি মামলায় গ্রেফতার দেখিয়ে আটকদের বাগেরহাট বন আদালতে সোপর্দ করা হলে বিচারক বিলাশ মন্ডল আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন। এর আগে ৩ নভেম্বর দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত এসব শিকারিদের আটক করা হয়। আটক শিকারিদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকেরাও রয়েছে। বন বিভাগ জানায় রাস পূজা উপলক্ষে সুন্দরবনে হরিণ শিকারিরা বেপরোয়া হয়ে ওঠে। এজন্য কয়েক বছর ধরে মুসলিম স¤প্রদায়ের মানুষদের বনে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। আর এবারই প্রথমবারের মত নিরাপত্তা প্রহরার মধ্য দিয়ে পানি পথে পুণ্যার্থীদের বনে নেওয়া হয়েছে। এরপরেও অনেকে পরিচয় গোপন করে পুণ্যার্থী সেজে বনে প্রবেশ করেছেন। পূজার প্রথম দিন অর্থাৎ ৩ নভেম্বর দুপুরে হরিণ শিকারের চেষ্টার সময় এক যুবককে আটক করে বন বিভাগ। তখন ওই চক্রের অন্য সদস্যরা সহকারি বন সংরক্ষক রানা দেবের উপর হামলা করে। এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।

পরে হরিণ শিকারের যুক্ত থাকার অভিযোগে দু’টি ট্রলারসহ আরও ৩২ জনকে আটক করে বন বিভাগ। এই সময়ে ১২শ’ হরিণের ফাঁদ ও দু’টি ট্রলার জব্দ করা হয়। এই নিয়ে রাস পূজা চলাকালে মোট ৩৫ জন হরিণ শিকারিকে আটক করতে সক্ষম হয় বন বিভাগ।সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর-আলোরকোলের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীর হাসান বলেন, বন্যপ্রাণি শিকার রোধে এবার তারা খুবই তৎপর ছিলেন। তারপরও শিকারিরা নানা ভাবে চেষ্টা করেছেন। বনরক্ষীরা তল্লাশী চালিয়ে ৩৫ জনকে আটক করতে সক্ষম হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী এড. এস এম মাহাবুব মোর্শেদ লালন বলেন, আসামিদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন। তবে সুন্দরবন রক্ষা ও হরিণ শিকার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন এই রাষ্ট্রীয় আইন কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park