1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালীগঞ্জে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এমপি মিলনের পক্ষে বিএনপির উঠান বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

কালীগঞ্জে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এমপি মিলনের পক্ষে বিএনপির উঠান বৈঠক

মোঃ মুক্তাদির হোসেন,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওমর ফারুক খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন সরকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর কবির, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশীদ দেওয়ান, সদস্য মো. লুৎফর রহমান বেলাল, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকার, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলী হোসেন।
বক্তাগণ আগামী জাতীয় নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ সময় বক্তাগণ বলেন, আগামী জাতীয় নির্বাচনে সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park