1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঢাকা-৮ আসনে এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাগেরহাটের কৃতি সন্তান সাংবাদিক শেখ মিজানুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

ঢাকা-৮ আসনে এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বাগেরহাটের কৃতি সন্তান সাংবাদিক শেখ মিজানুর রহমান

 

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-৮ আসন থেকে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাগেরহাটের কৃতি সন্তান ও অনলাইন নিউজ পোর্টাল ‘আলোকিত স্বপ্নের বিডি’-এর প্রকাশক ও সম্পাদক শেখ মিজানুর রহমান।

বুধবার দুপুরে তিনি দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এনসিপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক’সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন সংগ্রহ শেষে সাংবাদিকদের তিনি বলেন,

> “আমি জনগণের কথা বলার একটি মঞ্চ তৈরি করতে চাই—যেখানে সত্য, ন্যায় ও পরিবর্তনের ভাষা উচ্চারিত হবে। ঢাকা-৮ আসনের জনগণ দীর্ঘদিন ধরে যে উন্নয়ন ও ন্যায়ের প্রত্যাশা করছেন, সেই দায়িত্ব আমি নিতে প্রস্তুত।”

তিনি আরও জানান, তার অঙ্গীকার হলো জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত করা।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে এনসিপি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা দেবে দলটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park