1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযেগী সংগঠনের উদ্যোগে দক্ষিণ সোম পাঠান বাড়ীতে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হামিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু। প্রধান বক্তা ছিলেন তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন। বিশেষ বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন।
ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাছেদ বাচ্চু, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা মো. নাজমুল হাই মামুন।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মস্তফা দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো. আলম শেখ, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. মনির হোসেন, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ডা. মো. সেলিম মাহমুদ, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. তাজুল ইসলাম, মো. ইব্রাহিম ভূইয়া রমজান প্রমূখ।
বক্তাগণ আগামী জাতীয় নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী সাবেক এমপি আলহাজ্ব একে এম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
এ সময় অন্যান্যের মাঝে ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য মো. তোফাজ্জল হোসেন, মো. মোন্তাজ উদ্দিন মুন্তু সহ তুমলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ভোটারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park