1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

উখিয়া পালংখালীর জামতলী বাজার হতে র‌্যাবের হাতে অস্ত্র-গুলিসহ এক আরসা সন্ত্রাসী আটক।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

উখিয়া পালংখালীর জামতলী বাজার হতে র‌্যাবের হাতে অস্ত্র-গুলিসহ এক আরসা সন্ত্রাসী আটক।

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
এরই ধারাবাহিকতায় মাদক পাচারের একটি গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে গত ২১ মার্চ ২০২৪ তারিখ অনুমান ০৭.১৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জামতলী বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন র‌্যাবের আভিযানিক দলকে দেখতে পেয়ে সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর কোমরের বাম পাশে বিশেষ কৌশলে গুজিয়ে রাখা অবস্থা থেকে ০১টি দেশীয় তৈরী এলজি ও ০৩ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতের বিস্তারিত পরিচয় – মোহাম্মদ জোবায়ের (২৮) (রোহিঙ্গা), পিতা-মোহাম্মদ, মাতা-মৃত রয়িদা খাতুন, সাং-জামতলী ক্যাম্প নং-১৫, ব্লক-এইচ, উখিয়া, কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ জোবায়ের জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক। সে ২০১৭ সালে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহ পরীর দ্বীপ হয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং ক্যাম্প-১৫, জামতলীতে বসবাস শুরু করে। পরবর্তীতে ২০২০ সালে আরসায় যোগদান ও আরসার হয়ে আধিপত্য বিস্তারের লক্ষ্যে নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড করে থাকে বলে জানা যায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park