1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কালীগঞ্জ পৌর ও কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

কালীগঞ্জ পৌর ও কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

কালীগঞ্জ পৌর ও কালীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান টি শুরু হয়, পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ;কালীগঞ্জ পৌর ওলামা দলের সদস্য সচিব মো ; মোক্তার হোসেন।

দোয়ার পূর্বে কালীগঞ্জ পৌর শ্রমিক দলের দলের সভাপতি মো: আলম খাঁন সভাপতিত্বে এবং শ্রমিক নেতা কিরন এর সঞ্চচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন: গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: ইউসুব রহমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো : সালাউদ্দিন আহমেদ, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি আ ন ম নায়েবুর রহমান (মাসুদ), কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো : খায়রুল আহসান (মিন্টু),
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা,কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান,
কালীগঞ্জ পৌর ছাত্র দলের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম (বিপ্লব), সদস্য সচিব ইমরান হোসেন (সৈকত), কালীগঞ্জ পৌর কৃষক দলের সভাপতি হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম,
কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর, পৌর ওলামা দলের সদস্য সচিব মো. আক্তার হোসেন, সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন কালীগঞ্জ পৌর ওলামা দলের আহবায়ক মুফতি শফিকুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park