1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রামপালে রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেলো ৫ নারী 

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত
  • রামপালে রোকেয়া দিবসে অদম্য নারী সম্মাননা পেলো ৫ নারী 

     

    তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধি।
    বাগেরহাটের রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

    এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে (৯ ডিসেম্বর) মঙ্গলবার  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানীজ ফাতেমা শেফার  সভাপতিত্বে ” নারী কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার রনিক হাওলাদার, উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ সহ প্রমুখ।

    অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে অদম্য নারী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

    সম্মাননা প্রাপ্তরা হলেন:
    অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বাঁশতলী ইউনিয়নের নারী উদ্দোক্তা গুলশান বেগম। শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রামপাল সদরের শিপ্রা রানী সাহা। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরিতে মল্লিকেরবেড় ইউনিয়নের তাছলিমা খাতুন , সফল জননী নারী ক্যাটাগরিতে মল্লিকেরবেড় ইউনিয়নের মোসাঃ রোকেয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্যাটাগরিতে গৌরম্ভ ইউনিয়নের মোসাঃ লুৎফুন্নাহার বেগম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park