1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আল মামুন শিকদার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আল মামুন শিকদার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আল মামুন শিকদার। নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) মহান বিজয় দিবস। বিজয় দিবস বাঙালি জাতির আত্মগৌরবের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, গৌরবময় বিজয়ের এই ‍দিনে জাতির সূর্যসন্তান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে প্রথম প্রহরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করেন এবং দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল।
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পুস্পস্তবক অর্পণ করার পর পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শনী হয়।
এ সময় নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park