1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কক্সবাজার চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

কক্সবাজার চকরিয়ায় যৌথ বাহিনী অভিযানে অস্ত্র,কার্তুজসহ যুবক আটক

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় যৌথ বাহিনীর অভিযানে আশরাফুল হোসেন সজীব (৩৫)নামে এক যুবক আটক হয়েছে।এসময় উদ্ধার করা হয়
১টি দেশীয় অস্ত্র,১৪ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় ধারালো দা, ৯ টি লিড স্পিন্টার,গান পাওডার এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি, শুক্রবার ২৩ জানুয়ারি ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের উলুবোনিয়া এ যৌথ অভিযান চালানো হয়, সেনাবাহিনীর সূত্রে জানাগেছে, আটককৃত সজীব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন এবং তৈরির মতো অবৈধ কার্যকালাপে জড়িত সক্রিয় এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার নেতৃতে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে কেন্দ্র করে স্থানীয় চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও অপতৎপরতা দমনের লক্ষ্যে অভিযানটি পরিচালিত হয়, আশরাফুল হোসেন সজীবের নামে পৃথক ৪টি মামলা রয়েছে। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র,গোলাবারুদ দ্রব্যাদি চকরিয়া থানায় পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park