1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই ” মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

“দেশ গড়তে ভালো নেতা চাই ভালো নীতি চাই “
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

কোন দল ইসলামী বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, ভয় পায়। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই। নীতি আদর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারলে কোরআন ও সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভায় দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
শুক্রবার (৩০ জানুয়ারী) বিকাল ৪ ঘঠিকার সময় কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের জামালপুর আর এম বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আরো বলেন, ইসলামী আদর্শ অনুযায়ী দেশকে ভালবাসা সকলের কর্তব্য। দেশের একটি বিরাট অংশ তরুণ প্রজন্ম। তাদেরকে দেশের উন্নয়নে ইসলামের ছায়াতলে থেকে কাজ করতে হবে। ভাল নেতৃত্ব ছাড়া জাতির মুক্তি নেই। গাজীপুরের মাটি ইসলামের ঘাটি। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা গাজী আতাউর রহমানকে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করতে তিনি সকলে প্রতি আহবান জানান।
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আজিজুল ইসলামের সঞ্চালনায় এবং গাজীপুর-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আব্রাম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হারুন অর রশিদ, গাজীপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবু বকর নাজমুল, গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক হোসাইন আহাম্মদ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আবু হানিফ, সাধারণ সম্পাদক আঃ মাওলা আব্দুল আউয়াল সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বরত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park