1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন মহিপুর এলাকা থেকে চোলাই মদসহ ০৭ জন কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২১২ বার পঠিত

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন মহিপুর এলাকা থেকে চোলাই মদসহ ০৭ জন কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা বিশেষ  প্রতিনিধি

র‌্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে বিভিন্ন ধরনের অপরাধের  বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ২৪ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ   ১০৪০ লিটার চোলাই মদসহ মাদক কারবারী ১। শ্রী রাম মুরমু ২। শ্রী লিমন হেমরম ৩। শ্রী ফিলিমন সরেন  ৪। শ্রী রূপলাল সরেন ৫। শ্রী মিন্টু সরেন ৬। শ্রী মোহন্ত টুডু ৭।  শ্রী বাবলু মুরমু সর্ব  সাং-মহিপুর, থানা-পাঁচবিবি এদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, শ্রী রাম মুরমু দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন মহিপুর এলাকায় নিজ বসত বাড়িতে চোলাই মদ উৎপাদন করে লিমন, ফিলিমন, রূপলাল, মিন্টু, মোহন্ত এবং বাবলু এর মাধ্যমে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রী রাম মুরমু এর নিজ বসত বাড়ি হতে ১০৪০ লিটার চোলাই মদ মজুদ অবস্থায় তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত চোলাই মদের প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী উদ্ধারকৃত অবশিষ্ট চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park