1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২৩ বার পঠিত

খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় খুলনার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপদেষ্টা ও নব-নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার সোর্স গ্রুপের পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা ইঞ্জিনিয়ার চন্দন সিনহা,মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা স. ম. হাফিজুল ইসলাম,নবপল্লী কমিউনিটি সেন্টারের পরিচালক ও প্রেসক্লাব উপদেষ্টা এডভোকেট মেহেদী ইনছার,সাবেক সেনা কর্মকর্তা মোঃ কবীর হোসেন, পরিকল্পনাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব আদনান ইসলাম (দ্বীপ), খুলনা জেলা তাতীদলের সদস্য সচিব ও প্রেসক্লাব উপদেষ্টা মাহমুদ আলম লোটাস,এবং বিসমিল্লাহ থাই এ্যান্ড গ্লাস হাউস, লবণচরার পরিচালক মহাসিন আলম।

এছাড়াও অনুষ্ঠানে খুলনা মফস্বল প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুর রহমান টুকু ও মোঃ মনিরুজ্জামান মনির; সহ-সভাপতি বরুণ কান্তি মন্ডল, গোলাম কিবরিয়া তুহিন ও মোঃ কামরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন মীর ফারুক হোসেন, মিসেস মারুফা বেগম, মোঃ আসাদ গাজী, অমলেন্দু বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক এস. এম. শামীম, তাজউদ্দিন আহম্মেদ টুকু, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সাব্বির আহম্মদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম, সহ-কোষাধ্যক্ষ মোঃ মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাজীব হুমায়ুন রাজু ও আলী ইমরাজ জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু, প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা।

আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল ও সোহেল রানা তাজ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু,শিক্ষা বিষয়ক সম্পাদক তমরিশ বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়,পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান নয়ন এবং ধর্ম বিষয়ক সম্পাদক ও কেবিটিভি নিউজ ২৪ ডট কম এর সম্পাদক ও দৈনিক নাগারিক ভাবনার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি  নিত্যানন্দ মহলদার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম সুজন,মোঃ আতিকুল গোলদার,মোঃ রফিকুল ইসলাম,
আসমা ইয়াসমিন,মোঃ সোহেল আহমেদ,মিম আফরোজ।

পরিচিতি সভা শেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দ ও অতিথিদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের অগ্রগতিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park