1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নড়াইলের নড়াগাতীতে
পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের নড়াগাতীতে
পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখ (৩৫) এবং তার ভাই নয়ন শেখকে গ্রেফতার করেছে এসআরবি-৬। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
সোমবার (৫ অক্টোবর) সকালে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার এসকেন শেখ ও নয়ন শেখ নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের দুই ছেলে।
এসআরবি জানায়, এসআরবি-৬ তথ্য প্রযুক্তির সহায়তায় ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকা থেকে এসকেন শেখকে গ্রেফতার করে। এ সময় তার ভাই নয়ন শেখকেও গ্রেফতার করা হয়। পরে তাদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী থেকে এসকেনকে গ্রেফতার করেন। খবর পেয়ে এসকেনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন। হামলাকারীরা এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন। হামলায় আহত এসআই মুরাদ হোসেন কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আসামি এসকেন শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং মাদকের ঘটনায় নয়টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। পরে এ ঘটনায় ২৩ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুটিমারী ঈদগাহের গেইটের সামনে থেকে আসামির ফেলে যাওয়া হাতকড়াটি উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী বলেন, এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখকে গ্রেফতার করেছে এসআরবি-৬। আসামিদের থানায় হস্তান্তর করেছে এসআরবি। তাদের আদালতে পাঠানো হবে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park