1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

এটিএম মাজহারুল ইসলাম,
ক্রাইম রিপোর্টার, কুমিল্লা।

কুমিল্লা চান্দিনা উপজেলার অন্তর্গত পৌর এলাকার ৬নং ওয়ার্ডের রারিরচর গ্রামের আনিছা বাড়িতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই হানিফের (৩৬) খুন হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আনিছুর রহমান বড় ভাই হানিফকে খুন করার পর পরই বাড়ি থেকে পালিয়ে যায়।
নিহত বড় ভাই আবু হানিফ এবং অভিযুক্ত আসামী ছোট ভাই আনিছুর রহমান রারিরচর গ্রামের আনোয়ার হোসেন আনু মিয়ার ছেলে।
থানা পুলিশ ও নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, তারা দুই ভাইয়ের পৃথক পৃথক গরুর খামার আছে। তাদের বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন যাবৎ গরুর গোবর ফেলে আসছে।
বুধবার (২৭ মার্চ ২০২৪ইং) সকাল সাড়ে ১১টার সময় ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। চরম উত্তেজনার মধ্যে ছোট ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে। এক পর্যায়ে তাকে বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করায় ওই বাঁশের চোখা অংশ হানিফ মিয়ার বাম চোখের ভিতর দিয়ে মাথায় ঢুকে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচন্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে তার মৃত্যু ঘটে।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর ফোন পেয়ে সঙ্গীয় ফোর্সসহ আমি ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই। ঘটনার পরপর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park