1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২১৩ বার পঠিত

টেকনাফে র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আটক

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এর ২২নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃত সন্ত্রাসী হলেন, টেকনাফ উপজেলার
উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের ব্লক-সি/১ এর বাসিন্দা মৃত-জাফর আহম্মদের ছেলে রোহিঙ্গা নজির আহম্মদ(২৮)।
কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন, তিনি জানান,বৃহস্পতিবার (২৮মার্চ) রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক উক্ত স্থানে একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আভিযানিক দল টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ২২নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-সি/১ এর সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে জানা যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নানাবিধ অপরাধ কর্মকান্ড সংঘঠিত করতো। ধৃত আসামী উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বলেও জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে উপরোল্লিখিত অস্ত্র ও গুলিসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park