1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফের যুবদল নেতা শাহ আলমকে গ্রেফতারে জেলা বিএনপির নিন্দা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

টেকনাফের যুবদল নেতা শাহ আলমকে গ্রেফতারে জেলা বিএনপির নিন্দা

মোঃ জামাল উদ্দিন
জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও কারানির্যাতিত নেতাকর্মী এবং বিএনপির আন্দোলনে নিহত শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে টেকনাফ উপজেলা যুবদলের সদস্য, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলমকে তুলে নিয়ে গেছে সাদা সাদাপোশাকদারী আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা।
শুক্রবার বিকাল ইফতার শেষে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে তাকে তুলে নিয়ে যায়। প্রকাশ্যে তাকে তুলে নিয়ে যায় একদল সাদা পোশাকধারীরা।
শাহ আলম রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মামলার আসামী হলেও জামিনে রয়েছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

ইফতার মাহফিলে যোগদানে গিয়ে শাহ আলমকে গ্রেফতারে নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি।
নিন্দা জানিয়ে এক বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী  ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বলেন, এই অবৈধ সরকার দেশের মানুষের উপর সীমাহীন জুলুম-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্যাতনে৷ স্টিমরোলার চালাচ্ছে। ইফতার মাহফিলের মতো প্রোগ্রাম থেকে একজন নির্যাতিত শাহ আলমকে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া মানবতার চরম লঙ্ঘন। ইতিমধ্যে গণতন্ত্র পুন: উদ্ধারের সংগ্রামে শাহ আলমের দুই ভাই শাহ জালাল ও ছৈয়দুল আমিন শহীদ হয়েছেন। আমরা শহীদ পরিবারের সদস্য শাহ আলমকে অন্যায়ভাবে গ্রেফতার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে তাকে নিশঃর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

কক্সবাজার জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড হাসান সিদ্দিকী প্রেরিত বার্তায় জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park