1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে গাঁজাসহ, সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২০৪ বার পঠিত

নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার

 

উজ্জ্বল রায়, নড়াইল থেকে//

নড়াইল ডিবি পুলিশের সফল অভিযানে গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ টিটু শেখ (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ টিটু শেখ (৩০) নড়াইল জেলার কালিয়া থানাধীন সুমেরুখোলা গ্রামের মৃত আঃ ফিরোজ শেখ এর ছেলে। (২৯ মার্চ) সন্ধ্যার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলাম এর চায়ের দোকানে সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ টিটু শেখ (৩০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পাঁচশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে ডিবির অভিযানে ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার (২৯ মার্চ) এনআই এ্যাক্টের মামলায় ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,৫৭,৮০২/- টাকা জরিমানাপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম বিপুল কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামি রবিউল ইসলাম বিপুল নড়াইল জেলার কালিয়া থানাধীন কৃষ্ণপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব বসু, এএসআই (নিঃ) সেলিম মুন্সি ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানাধীন চাচুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park