1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফে বন্ধুর হাতে গুলিবিদ্ধ সেই যুবক হাসপাতালে মারা গেল

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১২৬ বার পঠিত

টেকনাফে বন্ধুর হাতে গুলিবিদ্ধ সেই যুবক হাসপাতালে মারা গেল

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি :
টেকনাফের নাজির পাড়ায় আটশত টাকার জন্য বন্ধুর হাতে গুলিবিদ্ধ হয়ে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল।
শুক্রবার (২৯ মার্চ) রাত এগারোটার দিকে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি।
নিহত যুবক উপজেলার সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে মুহাম্মদ জোবায়ের (৩০)। বিষয়টি নিশ্চিত করেন নিহত যুবকের ভাই মুহাম্মদ সাত্তার।

জানা গেছে, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় ৮০০ টাকার জন্য একই এলাকার বাসিন্দা জাগির হোছনের পুত্র নজুমুদ্দিন জোবায়েরকে গুলি করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ২ দিন আগে সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামের জাগির হোছনের পুত্র নজুমুদ্দিনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র জোবায়েরের মধ্যে টাকার লেনদেন নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এ ঘটনার রেশ ধরে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে নজুমুদ্দিনের নেতৃত্বে জোবায়েরের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই জোবায়েরের মাথায় গুলি করে পালিয়ে যায় নজুমুদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, এবিষয়ে পুলিশের একটি টিম কাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park