1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে শ্লীলতাহানি

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২০৭ বার পঠিত

পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে শ্লীলতাহানি

মোঃ  মুক্তাদির  হোসেন কালিগঞ্জ  প্রতিনিধিহ

গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ডের বসুগাঁও এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে মারধরসহ শ্লীলতাহানির ঘটনা ঘটেছে।এবিষয়ে গৃহবধূর স্বামী তানভীর ভূঁইয়া বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন-একই এলাকার মজিবরের ছেলে ইমন আহমেদ ইমন,তাইজুলের ছেলে বাবু মিয়া,এমরাত হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও আবদুর রহমানের ছেলে মোঃ হাসান।
অভিযোগ সূত্রে জানা যায় শুক্রবার সকাল ১১টার দিকে বসুগাঁও নিজ বাড়িতে গৃহবধু শারমিনকে একা  পেয়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর ও শ্লীলতাহানি করে। তার ডাক চিৎকারে স্বামী তানভীর ভূঁইয়া ছাড়াইতে আসলে তাকেও মারধর সহ জিবননাশের হুমকি দিয়ে চলে যায়।
স্থানীয়রা জানায় অভিযুক্তরা বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগের নাম ভাঙিয়ে জমি দখলসহ, বিভিন্ন অপকর্ম করে  বেড়ায় ও মাদক ব্যবসার সাথে জড়িত।
এ বিষয়ে জানতে চাইলে ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা  জানান একজনের বসতবাড়িতে সংঘবদ্ধ ভাবে ঢুকে গৃহবধূ শারমিন ও তার স্বামী তানভীরকে মারধর করে ঘর থেকে উচ্ছেদ করতে চেয়েছিল। তারা আমার কাছেও অভিযোগ করেছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  কামরুজ্জামান বলেন একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park