1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফ হোয়াইক্যং ঝিমংখালীর মাদক কারবারী রবিউল হাসান ও মোহাম্মদ ২০ হাজার ইয়াবাসহ আটক ২।

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

টেকনাফ হোয়াইক্যং ঝিমংখালীর মাদক কারবারী রবিউল হাসান ও মোহাম্মদ ২০ হাজার ইয়াবাসহ আটক ২।

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ৩০ মার্চ ২০২৪ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিস্তারিত পরিচয়- ১। রবিউল হাসান (২১), পিতা-উম্মত আলী, মাতা-শামসুর নাহার, সাং-ঝিমংখালী এবং ২। মোহাম্মদ (২৪), পিতা-সরোয়ার, মাতা-জোলেখা বেগম, সাং-নয়াপাড়া বটতলী, উভয়ের হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য ইয়াবা টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ ও নিজেদের হেফাজতে মজুদপূর্বক উখিয়া ও টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানের মাদক কারবারীদের চাহিদা মোতাবেক বিক্রয়/সরবরাহ করে থাকে বলে জানায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park