1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ায় বাল্য বিবাহ সংগঠিত অপরাধে ভূয়া কাজির ৬ মাসের কারাদন্ড।

  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

ডুমুরিয়ায় বাল্য বিবাহ সংগঠিত অপরাধে ভূয়া কাজির ৬ মাসের কারাদন্ড।

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা  প্রতিনিধি:

ডুমুরিয়ার বাল্য বিবাহ সংগঠনের অপরাধে বাদশা আব্দুল কাউয়ুম নামে এক মাদ্রাসা শিক্ষক কে ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।সোমবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া সদরের কাটাখালি নামক স্হানে এ ঘটনা ঘটে।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমীন এর নেতৃত্বে আদালতের এ  অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের উলা গ্রামের মাওলানা মোস্তফা গাজীর ছেলে এবং আন্দুলিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক বাদশা আব্দুল কাউয়ুম(৩৬)
নিবন্ধিত রেজিস্ট্রার না হওয়া সত্বেও ভুয়া ভলিউম বই ব্যবহার করে বাল্য বিবাহ সম্পাদন করে আসছিলেন। এক পর্যায়ে  গত শনিবার তিনি ডুমুরিয়া সদরের কাটাখালি নামক এলাকায় ভূয়া কাজি সেজে একটি বাল্য বিয়ে সম্পাদন করেন।
এ ঘটনায় ডুমুরিয়া সদর ইউনিয়নের বিবাহ নিবন্ধন রেজিস্টার (কাজি) আতিয়ার রহমান বিশ্বাস বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এবং সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলুকে অবহিত করলে তারা অভিযোগটি তদন্ত করে সত্যতা পান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাল্য বিবাহ সংগঠন করার অপরাধে, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ০৯ ধারায় ভূয়া কাজি আব্দুল কাউয়ুমকে ০৬ মাসের বিনাশ্রম করাদন্ডাদেশ  প্রদান করেন । আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানা পুলিশের সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park