1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সৈকতে ভেসে আসছে অর্ধগলিত মৃতদেহ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার পঠিত

সৈকতে ভেসে আসছে অর্ধগলিত মৃতদেহ

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া সমুদ্র সৈকতের পাড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ ভেসে আসছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ এবং তার পরিচয় সনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (২এপ্রিল) বিকেলে টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া স্লুইসগেইটের ১৫০ গজ দক্ষিণ পাশে অর্ধগলিত অবস্থায় মৃতদেহটি দেখতে পান বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের সময় আমরা জানতে পারি স্লুইসগেইটের দক্ষিণ পাশে একটি অর্ধগলিত মৃতদেহ সমুদ্র সৈকতে পড়ে আছে। ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে স্লুইস গেইটের আনুমানিক ১৫০ গজ দক্ষিণে দৃশ্যত মৃতদেহটি সনাক্ত করি।
এ বিষয়ে টেকনাফ পুলিশ পরিদর্শক (নিঃ)
তপন কুমার বিশ্বাস বলেন, একটি অর্ধগলিত মরদেহ ভেসে আসার খবরে নৌ পুলিশ ঘটনাস্থলে যায়। এছাড়া অর্ধগলিত মরদেহটির সুরতহাল রিপোর্ট প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park