1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার:

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১০৫ বার পঠিত

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার:

খালিশপুর থানা প্রতিনিধি  ঃ কাজী রায়হান তানভীর সৌরভ এর তথ্য ও  চিত্রে বিস্তারিত।….
০৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ ইং, ২০ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে খুলনা বিভাগীয় প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দের উপস্থিতিতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আহসান হাবিব খান মহোদয় মতবিনিময় সভা করেন।

আজকের মতবিনিময় সভায় উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। একই সাথে ভোট গ্রহণের সময় কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না করতে পারে এবং প্রার্থীর পারস্পারিক সর্ম্পক বজায় থাকে সেটি নিশ্চিত করবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় মতবিনিময় সভায় খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ; খুলনা রেঞ্জ ডিআইজি জনাব, মঈনুল হক বিপিএম (বার), পিপিএম; আনসার ভিডিপি খুলনার উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা-সহ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park