1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

অতিষ্ঠ হয়ে পরেছে টেকনাফের মানুষ পল্লী বিদ্যুতের ভেলকি বাজীতে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১২৬ বার পঠিত

অতিষ্ঠ হয়ে পরেছে টেকনাফের মানুষ পল্লী বিদ্যুতের ভেলকি বাজীতে

জামাল উদ্দীন -টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে রমজান মাস আসলে লাগাতার পল্লী বিদ্যুতের ভেলকিবাজীতে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা টেকনাফ উপজেলার মানুষের জনজীবন। চলমান তাপদয়াহে দিন ও রাতের অধিকাংশ সময়েই বিদ্যুৎ না থাকায় চরম অতিষ্টের মধ্যে রয়েছেন গোটা টেকনাফ উপজেলাবাসী। রমজান মাসে রোজাদার ব্যাক্তিরা চরম কষ্টের মধ্যে পড়েছেন। সেহরী, ইফতার ও নামাজের সময়ও ঠিকমত বিদ্যুৎ থাকছে না। ঈদ মৌসুমে চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও।

জানা যায়, কোন প্রকার প্রকৃতিক র্দুযোগ না থাকলেও হঠাৎ করে গত কয়েকদিন ধরে টেকনাফ উপজেলায় বিদ্যুতের ভেলকিবাজী দেখা দিয়েছে। রাত-দিন প্রায় সময়েই বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যেই থাকছে। উপজেলার গুরুত্বপূর্ণ বাজার-হাটসহ প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিদ্যুতের অবস্থা একেবারেই করুন। ১০মিনিট, ২০মিনিট কখনও আবার ৩০মিনিট পর পর বিদ্যুৎ আসা যাওয়া করছে। এই অবস্থা গত কয়েকদিন ধরেই রাত-দিন ২৪ঘন্টা এভাবেই চলছে। বিদ্যুৎ থাকছেনা সেহরী,ইফতার ও তারাবী নামায পড়ার সময়। চলমান তাপদাহের মধ্যে বিদ্যুতের এমন ভেলকিবাজীতে চরম অতিষ্ঠ হয়ে পড়েছেন রোজাদার ও ব্যবসায়ীরা। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবি ও সাধারন মানুষও।
টেকনাফ উপজেলার মুসল্লিগণ জানান, গত কয়েকদিন ধরে বিদ্যুতের ভেলকিবাজী শুরু হয়েছে রমজান মাসে বিদ্যুৎতের ভেলকিবাজী বেশী দেখা যায়। ২৪ ঘন্টা শুধু বিদ্যুৎ যায় আর আসে। কখনো ১ঘন্টা পর পর কখনো ২০মিনিট পর পর কখনো আবার আধা ঘন্টা পর পর বিদ্যুৎ আসা-যাওয়া করছে।
টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান এরপর হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, অনেকে জানান ২৪ঘন্টায় যেভাবে বিদ্যুৎ যাওয়া আসা করছে, তাতে বিদ্যুৎ থাকে না বললেই চলে। সেহরী, ইফতার ও নামাজের সময়ও বিদ্যুৎ থাকছে না বলেও জানান তিনি।
এবিষয়ে পল্লী বিদ্যুৎতের জিএমকে বার বার মোবাইল  ফোনে চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park