1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নড়াইলে স্কুলের টয়লেটের জানালায় ঝুলছিল যুবকের মরদেহঃ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৩১ বার পঠিত

নড়াইলে স্কুলের টয়লেটের জানালায় ঝুলছিল যুবকের মরদেহঃ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইলঃ

স্কুলের টয়লেটের জানালায় ঝুলছিল যুবকের মরদেহ
নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গ্রিলের জানালা থেকে সাগর শেখ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চর-কোটাখোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সাগর শেখ লোহাগড়া উপজেলার চর-কোটাখোল গ্রামের কবির শেখের ছেলে। তিনি জাহাজে চাকরি করতেন।
লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান লাশ উদ্ধারের বিষয়টি এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-কোটাখোল গ্রামের সাগর শেখ নামে ওই যুবকের দুই স্ত্রী ছিল। প্রথম পক্ষের স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে সে দ্বিতীয় বিয়ে করেন। বুধবার রাতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হলে পরে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
পরে বৃহস্পতিবার সকালে বাডির পাশে সরকারি চর-কোটাখোল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের জানালার গ্রিলে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, খবর পেয়ে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park