1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

টেকনাফ মেরিন ড্রাইভে  র‌্যাবের হাতে ৭কেজি গাঁজাসহ এক মাদক কারবারি নারী আটক।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

টেকনাফ মেরিন ড্রাইভে  র‌্যাবের হাতে ৭কেজি গাঁজাসহ এক মাদক কারবারি নারী আটক।

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি
র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মহিলা মাদক কারবারী যাত্রী বেশে সিএনজি যোগে অবৈধ মাদকদ্রব্যসহ কক্সবাজার হতে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ১৩.০০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ শীলখালী এলাকাস্থ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশী অভিযান পরিচালনাকালে টেকনাফগামী একটি সিএনজিতে যাত্রীবেশে থাকা একজন মহিলা যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ ও তার হেফাজতে থাকা ০১টি নীল রংয়ের শপিং ব্যাগ তল্লাশী করে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়- সেতারা বেগম (২২), স্বামী-সৈয়দ আলম, পিতা-হাবিবুর রহমান, সাং-ছোট হাবির পাড়া, ০৪নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধ মাদকদ্রব্য গাঁজার ব্যবসা করতো বলে জানা যায়। সে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ এবং টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় এই মাদক বিক্রয় করে আসছিল মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park