1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ডুমুরিয়ার মাগুরাঘোনায় বিলের খালে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা: 

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পঠিত

ডুমুরিয়ার মাগুরাঘোনায় বিলের খালে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা: 

তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা  প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কুড়েঘাটা এলাকার বিলের ৩টি খালের গোড়া প্রভাবশালী মৎস্য চাষীরা বেঁধে দেওয়ায় ২টি ইউনিয়নের প্রায় ৩’শ একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পানি সরবরাহের কোন ব্যবস্থা না থাকায় শ’ শ’ বোরো চাষী হতাশ হয়ে পড়েছে।
এঘটনার  প্রতিকার চেয়ে ভূক্তভোগী শতাধিক কৃষক  ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ এবং এলাকার কৃষক সূত্রে জানা যায়, উপজেলার মাগুরাঘোনার কুড়েঘাটা বিলের পানি সরবরাহের জন্য ব্যবহৃত আন্দুরখালটির গোড়া বেঁধে মাছ চাষ করছে মাগুরাঘোনা গ্রামের সোহাগ শেখ,  বাবু শেখ, ইমদাদুল শেখ,  ওলিয়ার শেখ,  আব্দুল শাহিন, আলিমুল শেখ ও রায়হান উদ্দীন। শীতলাখালীর খালটির গোড়া বেঁধে নিয়েছেন রেজাউল সরদার, ও আড়োখালটির গোড়া একইভাবে বেঁধে দেয়া হয়েছে। এতে ধান রোপনের সময় সমস্যা না হলেও বর্তমানে অত্র এলাকার মৎস্য চাষিরা ঘেরের পানি নিষ্কাশনের জন্য সেচ ম্যাশিন লাগিয়ে উক্ত পানি খালে ফেলছে। এতে ধানের জমি থেকে খালের পানির স্তর ৪/৫ হাত উচু হয়ে গেছে। আর খাল গুলো গোড়ায় আড়াআড়িভাবে বাঁধ দেয়ায় উক্ত পানি সরতে না পেরে ধান ক্ষেতে প্রবেশ করছে। ফলে আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নের প্রায় ৩ শ একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। গত কয়েকদিন ধরে ধান গাছ গুলো পানির নিচে থাকায় তা লালচে বিবর্ণ হয়ে যাচ্ছে এবং ধান গাছের গোড়ার শিকড় গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই দ্রুত বাঁধ কেটে পানি সরানো না হলে ধান গাছ গুলো মরে নষ্ট হয়ে যাবে। এছাড়া কুলবাড়িয়া স্লুইস  গেট বন্ধ থাকায় সমস্ত এলাকার পানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেছে। এদিকে আবেদনের পর ৭দিন অতিবাহিত হলেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় শ’ শ’ কৃষক হতাশ হয়ে পড়েছে।
এব্যাপারে কৃষক রঞ্জন কুমার সরদার, অমল সরদার, দিলীপ সানা বলেন, এখানে অনেক ঘের ব্যবসায়ী আছেন যারা ধান চাষ করেনি। তারা এখন ঘেরের পানি কমানোর জন্য ম্যাশিন দিয়ে পানি সেচে খালে দিচ্ছে। এতে খালের পানি ৪/৫ গুন বৃদ্ধি পেয়েছে। কিন্তু পানি সরানো খালের মুখ বন্ধ থাকায় এই পানি ধান ক্ষেতে প্রবেশ করে ধান তলিয়ে যাচ্ছে। অনেকে ম্যাশিন লাগিয়ে পানি সেচে ধান গাছ বাঁচানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর আবার তা পানিতে তলিয়ে যাচ্ছে। তাই যতক্ষণ কুলবাড়িয়া গেটসহ খাল ৩টির বাঁধ কেটে দেওয়া না হবে, ততক্ষণ খাল থেকে পানি কমানো সম্ভব না। তাই উদ্ধোর্তন কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, যতদ্রুত সম্ভব খাল গুলোর বাঁধ কেটে দিয়ে পানি সরানোর ব্যবস্থা করলে ধান গাছ গুলো বাঁচানো সম্ভব হবে। ধান গাছ মারা গেলে পরিবার পরিজন নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার  শেখ নুরুল আলম বলেন, বিষয়টি আমি দেখছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park