1. admin@kbtvnews24.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালানো সেই আসামি গ্রেফতার গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আরাফাত হোসেন জনি’র জন্মদিন উপলক্ষে কেককাটা অনুষ্ঠিত কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটায় যুবদল নেতা বাহাদুর মুন্সির বাড়িতে গুলিবর্ষণ মামলায় সাদ্দাম হাওলাদার গ্রেফতার বটিয়াঘাটায় বিরোধপূর্ণ জমি নিয়ে চয়ন মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ধান রোপণে বাধা, নারীকে লাঠিপেটা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সীতাকুণ্ডে অভিযানের কথা শুনে পালালো ল্যাব মালিক।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২১৩ বার পঠিত

সীতাকুণ্ডে অভিযানের কথা শুনে পালালো ল্যাব মালিক।

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বিভিন্ন ডায়গনিক সেন্টারে অভিযান চালানো হয়েছে।

রবিবার (৩ মার্চ) দুপুর ১ টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে খবর পেয়ে ল্যাব মালিক তালা লাগিয়ে পালিয়েছে।

এ সময় কুমিরা হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারকে নির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সীতাকুণ্ড উপজেলা স্বাস্হ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ কুমিরা এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ফারহান নাসিম, ডা. বিবি কুলসুম সুমি, পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিন এবং সীতাকুণ্ড প্রেসক্লাব সদস্য সঞ্জয় চৌধুরী।

পরিদর্শনকালে কুমিরায় অবস্থিত হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টার অভিযানের খবর শুনে তালা লাগিয়ে পালিয়ে যায়।

সে কারণে এবং অত্র ডায়াগনস্টিক সেন্টারটি লাইসেন্স না থাকায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এ ছাড়া ইউনিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করেনি।

তাছাড়া তাদের লাইসেন্স থাকা সত্ত্বেও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাদেরকেও দুই দিনের মধ্যে সকল কিছু ঠিক করে অত্র কার্যালয়ে জানানোর জন্য নির্দেশ প্রদান করাসহ ইসিজি এবং এক্সরে মেশিন নষ্ট হওয়ায় বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

এরপর অরবিট ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে সকল কিছু এবং লাইসেন্স আপডেট থাকা সত্ত্বেও নির্দেশনা না মেনে ল্যাব পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2024 Kbtvnews24
Theme Customized By Shakil IT Park